
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ইমামরা সমাজের পথপ্রদর্শক উল্লেখ করে বলেছেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের প্রতি গুরুত্মারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামকে রাজনৈতিকভাবে কেউ যেন ব্যবহার করতে না পারে এ কারণেই বর্তমান বিএনপি সরকার ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের বেতন-ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সবার নাগরিক অধিকার রয়েছে। সব ধর্মের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে ইমামদের ভূমিকা অপরিহার্য। দিনাজপুরসহ সারাদেশেই সব ধর্মের মানুষের উন্নয়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমি দিনাজপুর ৩ সদর আসনকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। যেন দিনাজপুরকে সব ধর্মের মানুষের নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারি। তিনি বলেন, দিনাজপুরে কোনো চাঁদাবাজ, মাদকব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্থান হবে না। কঠোরভাবে তা প্রতিহত করা হবে। তিনি আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাবোধ হওয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার আয়োজনে ইমামদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন। দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সভাপতিত্বে মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা মাওলানা মতিউর রহমান কাসেমী, চেম্বারের পরিচালক ও সমাজসেবক আলহাজ মো. মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বিশিষ্ট ব্যবাসয়ী ও সমাজসেবক শামীম কবির, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম, ইউসুফ বেকারি স্বত্বাধিকারী সাহিদ আলী, অধ্যক্ষ মুফতী খায়রুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সফু আহমেদ, দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন সাইদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, মসজিদ শিক্ষা সম্পাদক মাওলানা সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা বদিউজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ। সঞ্চালনে ছিলেন দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার মুফতী হাবিবুল্লাহ বাহার। এ ছাড়াও ইমামদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর আগে প্রায় ২০০ জন ইমামদের মধ্যে তেল, দুধ, সেমাই, চিনি, ডাল, ছোলা বুট, মুড়ি, লবণ, খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।