ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

টয়লেটের ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

টয়লেটের ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় নিখোঁজের ২৬ দিন পর ৪ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পানির ভেতরে থাকায় লাশ পচাগলা অবস্থায় ছিল।

নিহত শিশু আশরাফুলের বাবা শাহীন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক। স্বজনেরা জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে যান।

কিছুক্ষণ পর তার সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই তদন্ত চলছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত