ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শাজাহানপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শাজাহানপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে বাড়ির পাশ থেকে মোহাম্মদ বাবু নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার নগরহাট পূর্বপাড়া এলাকার হুদার মোড় গ্রামের আমরুল পাড়ায়। গত সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর ভোরে বাড়ির পাশের একটি গাছের ডালে বাবুর ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত