ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গুলি করে হত্যার হুমকি মামলার দুই আসামির জামিন

গুলি করে হত্যার হুমকি মামলার দুই আসামির জামিন

রংপুরে ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিষ্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন। গতকাল মঙ্গলবার জামিন প্রদান করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাশেদ হোসাইন। পাঁচশ টাকার বন্ডে পিয়ার পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।

এর আগে গত সোমবার রাতে ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ নামক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও মোবাইল ফোনে কর্মকর্তার স্ত্রীসন্তানকে বেডরুমে গিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। মামলার পরে র‌্যাব ১৩ ও মহানগর গোয়েন্দা পুলিশ বহিষ্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গত রোববার বিকালে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত