
ঈদকে সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাতে অবৈধ দখলদারদের দুইদিনের মধ্যে সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। গতকাল মঙ্গলবার সওজ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ।