
রংপুরে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিথ হয়েছে। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং একটি ন্যায্য ও দ্রুত নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার রংপুরের একটি কমিউনিটি সেন্টারে ডপস, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট রংপুর, কসটাল লাইভলিহুড এন্ড ইনভাইরনমেন্ট একশন নেটওয়ার্ক (নিএলইএএন), গ্যাস বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডিভলোপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর যৌথ আয়োজনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।