
অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে ফেনীর সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উপশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা সার এবং বীজ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদণ্ডএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। কৃষি উপ-সহকারী কর্মকর্তা প্রতাপ নাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা সমবায় অফিসার মো. হানিফ, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা বেগম, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা মো. সায়েম উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, আশ্রাফ হোসেন পাটোয়ারীসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন । উপজেলা কৃষি অফিসার জানান, এবারে আউশ প্রণোদনায় সোনাগাজী উপজেলার ২ হাজার ৬ জন কৃষকের মধ্যে প্রত্যেককে উন্নত জাতের ব্রি ধান ৯৮ জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এবার সোনাগাজী উপজেলায় ৭ হাজার ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আউশ ধান মূলত বোরো ধান কাটার পর এবং আমন ধান রোপণের পর মাঝখানের সময়টাতে চাষ করা হয়। এই সময়টা কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সে জন্য প্রতিবছরই সরকার আউশ প্রণোদনা দিয়ে আসছে। উল্লেখ্য ১ম দিনে ২ হাজার কৃষাণ কৃষাণির মধ্যে প্রণোদনা বিতরণ করা হয়।