
সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ জীবনপুর গ্রামের কৃষক রুবেল হোসাইন প্রায় আধা বিঘা জমির ভুট্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ উর্তি ফসল কেটে ফেলায় ওই কৃষক পরিবারের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কৃষক তার ১৫ শতাংশ জমিতে উন্নত জাতের ভুট্টা চাষাবাদ করে। এ চাষে খরচ হয় প্রায় ১২ হাজার টাকা। এ লাভজনক ফসল রঙ্গিন সমারোহের সৃষ্টি হয়েছিল। আর অল্প দিনের মধ্যেই এ ফসল কেটে ও মাড়াই করে ঘরে তুলবে এবং উৎপাদিত এ ফসল বিক্রি করে ঋণ দিবে। এমন আশায় বুক বেঁধে অপেক্ষা করছিল ওই কৃষক। কিন্তু গত বুধবার গভীর রাতে দূর্বৃত্তরা পুরো ভুট্টা খেত কেটে ফেলে। পরদিন সকালে স্থানীয়রা জমিতে ক্ষতির এ দৃশ্য দেখতে পায় এবং এ সংবাদে জমির মালিক জমিতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।