ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৭২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০৫ গ্রাম গাঁজাসহ তিনজন পেশাদারি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তারসহ মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের ইনছের আলীর ছেলে আনিছুর রহমান, ধনতলা গ্রামের সিরাজ সাহার ছেলে হারুনুর রশীদ ওরফে তাহের ও মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের মাদক কারবারি আনিছুর রহমানের বাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে।

এ ছাড়া আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ডালম্বা তালুকদার অটোরাইস মিলের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডলসহ ওমর ফারুককে এবং নসরতপুর মুরইল শহীদ মিনার এলাকা থেকে ২০৫ গ্রাম গাঁজাসহ ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা করে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত