ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

১৩ মাদক কারবারি আটক

১৩ মাদক কারবারি আটক

নীলফামারীর ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ জন কারবারিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে ১০টি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। গত দুইদিনে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ১৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) এবিএম ফয়জুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী বিশেষ এই অভিযান পরিচালিত হয়। সঙ্গীয় ফোর্সসহ চৌকস টিম গঠন করে বিভিন্ন এলাকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত