ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

রংপুরে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে রমেক হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি লালমনিরহাট সদর উপজেলার রাকিবের ছেলে হাসান। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত