ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৪

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৪

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের এক নৃশংস ঘটনা ঘটেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বরুড়া উপজেলার এক দম্পতি অটোরিকশাযোগে মাধারপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারখোলা এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়। তখন তারা গাড়িটি ঠেলে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের গতিরোধ করে এবং অশালীন আচরণ শুরু করে। পরবর্তীতে তারা ফোনের মাধ্যমে আরও দুই সহযোগীকে সেখানে ডেকে আনে। অভিযুক্তরা স্বামীকে দূরে সরিয়ে দিয়ে ওই গৃহবধূকে নিকটস্থ একটি ভুট্টাখেতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

বিপদগ্রস্ত স্বামী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো- মো. আশিক, মেহেদী হাসান তারেক, মো. আরিফ এবং মো. ইসমাইল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত