ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন পুরুষ ও ৩ জন নারী নিহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তিনজন মহিলার মধ্য একজন ময়মনসিংহ জজকোর্টের অ্যাডভোকেট হোসনে আরা চৌধুরী। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত