ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কুড়িগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

কুড়িগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

সারা দেশে চলমান অবৈধ অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ৩ মে রোববার রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্যসহ মোট ১৮ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত