ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দলীয় পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

দলীয় পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলীয় পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শাজাহান সাজু গত পাঁচ মাস আগে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। লিখিত বক্তব্যে সাজু বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ২২ বছর ধরে তিনি জেলা বিএনপির সহসভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত প্রায় পাঁচ মাস আগে দলীয় হাই কমান্ডের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি তভকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত