ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুরাদনগরে ৩৪৮ জনকে পেশাগত উপকরণ প্রদান

মুরাদনগরে ৩৪৮ জনকে পেশাগত উপকরণ প্রদান

ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় এবং কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলার অসহায় ও কর্মহীন মানুষের ভাগ্য বদলে দিতে এক বিশাল কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। গতকাল মঙ্গলবার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ২২টি ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন তৃণমূলের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এদিন মোট ৩৪৮টি উপার্জনের মাধ্যম তুলে দেওয়া হয়। যার মধ্যে ছিল : ৮৪টি রিক্সা, ৪৪টি ভ্যান, ২২০টি সেলাই মেশিন। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আসফার সায়মা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাক মিয়া বলেন, ধর্মমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় মুরাদনগরের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে ৩৪৮টি পরিবার গতকাল থেকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। বক্তারা জেলা পরিষদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার দারিদ্র্য বিমোচনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সারিবদ্ধভাবে দাঁড়ানো রিক্সা, ভ্যান ও সেলাই মেশিনগুলো তালিকাভুক্ত ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত