ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টেকনাফে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

টেকনাফে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-২ ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা আবদুল করিমের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত