ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, আহত তিন

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, আহত তিন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‌্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব-১১। গতকার মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত