ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের ভবানীপুর গ্রামে বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে একটি হাতির পাল লোকালয়ে ঢুকে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা উত্তর ভবানীপুর গ্রামের লিপসন নকরেকের ছেলে। তার মা সুজলি সাংমা কিছুদিন আগে মারা গেছেন। স্থানীয়দের তথ্যে জানা যায়, সীমান্তবর্তী এই গ্রামটিতে প্রায়ই ভারত থেকে হাতির পাল খাদ্যের সন্ধানে ঢুকে পড়ে। ঘটনার রাতে ধান খেতে আসা হাতির দলটি প্রান্তের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। সে সময় বাড়ির উঠোনে থাকা প্রান্ত হঠাৎ হাতির সামনে পড়ে যান। বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি- হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পাহাড়ি সীমান্ত এলাকা থেকে প্রায়ই বন্য হাতি লোকালয়ে নেমে আসে, যা গ্রামবাসীর জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা বন্য হাতির আক্রমণ থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসার মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত