ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে’

‘সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে’

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব সংসদ সদস্য জবাবদিহিতার মধ্যে রয়েছেন।

জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই আমরা কাজ করছি। গতকাল বুধবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মধ্যে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড তুলে দেওয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকেরা আরও বেশি উপকৃত হবেন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ১১০টি অসচ্ছল পরিবারের মধ্যে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব সহায়তা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।

এ সময় পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহ্বায়ক সুলতান আহমেদ, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাদের প্রয়োজনের সময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে। তারা সরকারের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত