ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষকদের তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে স্বেচ্ছাশ্রম

কৃষকদের তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে স্বেচ্ছাশ্রম

এখন অবিরাম বর্ষণে অঝোর ধারায় ঝরেছে বৃষ্টি। আর এই বৃষ্টিই যেন কৃষকের চোখের অশ্রু হয়ে ঝড়ছে এখন। হাজারও স্বপ্নের সোনালি ফসল এখন পানির নিচে তলিয়ে আছে।

এমন পরিস্থিতিতে কৃষকদের পানিতে তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে উদ্যোগ নেন গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও নিগুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসেন।

তিনি স্থানীয় সাধারণ মানুষদের অসহায় কৃষকদের ধান কেটে দিতে আহবান জানান। পরে তার ডাকে চরম শ্রমিক সংকটের সময় অন্তত ৩০ জন মানুষ নেমে পড়েন কৃষকদের ধান কাটায়। এ সময় সবার হাতে ১টা করে নতুন কাস্তে তুলে দেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।

গতকাল দিনভর উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কেল্লারপাড় এলাকায় ২০ সদস্যের একটি দল সাধারণ কৃষকদের ধান কাটেন। চরম শ্রমিক সংকট ও বজ্রপাত আতঙ্কের সময় ধান কেটে দেওয়ায় খুঁশি কৃষক ও এলাকাবাসী।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন বলেন, পাকা ধান কাটতে প্রস্ততি নিলেও শ্রমিক সংকটের জন্য ধান কাটতে পারছে না কৃষক। আবার পানিতে তলিয়ে গেছে অনেক ধান। এ অবস্থায় কৃষকদের ধান বাঁচাতে অন্যান্য কৃষক ও সাধারণ মানুষকে আগ্রহী করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নান্মী জানান- শ্রমিক সংকট, ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে ধান কাটায় দেখা দিয়েছে স্থবিরতা। এমন সময়ে সাধারণ মানুষ এগিয়ে এসে ধান কেটে দেওয়া একটি মহতী উদ্যোগ। এমন উদ্যোগ অব্যাহত থাকলে কৃষকরা খুবই উপকৃত হবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত