ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে গরু-ছাগলের কোনো সংকট নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে গরু-ছাগলের কোনো সংকট নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

এবার কোরবানির ঈদে বাংলাদেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে, তাছাড়া আমরা বডার গার্ড বিজিবির সঙ্গে কয়েকটা মিটিং করেছি যাতে করে কোনো গরু চোরাই পথে আসতে না পারে, শুধু কোরবানির গরুই না বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদে এক কোটির বেশি গরু মহিষ ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলেও বলেন তিনি। পরে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং বৃক্ষরোপণ করেন।

এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত