ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নীলফামারীতে বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ

নীলফামারীতে বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিসিক কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক এতে সভাপতিত্ব করেন। শিল্প নগরী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কালাম মিন্টু, বিসিক প্রধান কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা লাকী আক্তার বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ নেয়া ২৫ জনকে সনদ পত্র প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবে না। উদ্যোক্তা হতে হবে এজন্য সরকার পাশে আছে এবং সুযোগ সৃষ্টি করে রেখেছে। সেক্ষেত্রে প্রশিক্ষনার্থীরা যদি উদ্দেশ্য নিয়ে কোন কাজ শুরু করলে সেটা বাস্তবায়ন করা যায়। এজন্য লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে পিছনে ফেরার সুযোগ থাকে না। বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক জানান, ২০২৬-২০২৭ অর্থ বছরে এটি প্রথম ব্যাচ। ২৫ জন এতে অংশ নেন। প্রশিক্ষণে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য যা প্রয়োজন সে সব বিষয়ের ওপর ধারণা দিয়ে থাকি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত