ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে বিদায়ী ও নবাগত ইউএনও সংবর্ধিত

আদমদীঘিতে বিদায়ী ও নবাগত ইউএনও সংবর্ধিত

বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের বিদায় ও নবগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সমবায় অফিসার আশিকুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মোসলিম উদ্দিন, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি বেনজির রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত