ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ উৎসব

হেনা শিকদার
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ উৎসব

বাঙালির পরিচয় তার উৎসবে। এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঋতু আসত নতুন নতুন উৎসবের বার্তা নিয়ে। মাঠ ভরা ধান, কলকলিয়ে বয়ে যাওয়া নদী আর মাটির সোঁদা গন্ধে মিশে থাকত এসব লোকজ আয়োজন। কিন্তু সময়ের বিবর্তনে আজ সেই জৌলুস ফিকে হয়ে আসছে। স্মার্টফোনের স্ক্রিন আর যান্ত্রিক কোলাহলে আমরা কি হারিয়ে ফেলছি আমাদের নিজস্ব সত্তা? গ্রাম বাংলার চিরায়ত রূপের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অফুরন্ত উৎসবের এক রঙিন ক্যানভাস। ‘বারো মাসে তেরো পার্বণ’ এই প্রবাদটি শুধু কথার কথা ছিল না, ছিল বাঙালির প্রাণের স্পন্দন। কিন্তু আধুনিকতা আর যান্ত্রিকতার প্রবল স্রোতে আমাদের সেই প্রাণের উৎসবগুলো আজ ধূসর হয়ে যাচ্ছে।

নবান্ন মানেই ছিল উৎসবের মহোৎসব। অগ্রহায়ণের নতুন ধান ঘরে তোলার পর শুরু হতো পিঠাণ্ডপুলি আর পায়েসের ধুম। বাড়ির উঠানে আল্পনা আঁকা, পাড়া-প্রতিবেশীকে নিমন্ত্রণ জানানো আর ঢেঁকির শব্দে মুখরিত হওয়া ছিল নবান্নের অবিচ্ছেদ্য অংশ। এখন ধান কাটার যন্ত্র এসেছে, কিন্তু সেই উৎসবের আমেজ আজ যান্ত্রিকতায় বন্দি।

শীতের রাতে খোলা মাঠে সামিয়ানা টাঙিয়ে বসত যাত্রাপালার আসর। ‘বিবেক’ যখন তার গম্ভীর সুরে গান গাইত, তখন গোটা গ্রামের মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। একইভাবে মেলায় দেখা যেত পুতুলনাচ। সামাজিক বার্তা আর লোককথার মিশেলে এই মাধ্যমগুলো ছিল গ্রামীণ সংস্কৃতির দর্পণ। আজ ডিশ এন্টেনা আর ইউটিউবের যুগে সেই যাত্রার দলগুলো অস্তিত্ব সংকটে। নদীমাতৃক বাংলায় বর্ষাকালে নৌকাবাইচ ছিল সবচেয়ে রোমাঞ্চকর উৎসব। সারি গান গেয়ে মাঝিদের নৌকার সেই তীব্র গতি দেখার জন্য নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করত। অন্যদিকে মেলায় বা বিশেষ অনুষ্ঠানে হতো লাঠিখেলা। বীরত্বের এই প্রদর্শনী এখন শুধু বিশেষ দিনগুলোতে কোনোমতে টিকে আছে। পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ ছিল হালখাতা।

হেনা শিকদার

দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত