প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ অক্টোবর, ২০২৬
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে পাঁচটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। গতকাল সকালে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ঘাটসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাইয়ের সদস্যরা সহযোগিতা করে। পরে জব্দ করা জালগুলো সাহেরখালী ঘাটে বিনষ্ট করা হয় - আলোকিত বাংলাদেশ