ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য পুরো মিথ্যা : কমলা হ্যারিস

ইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য পুরো মিথ্যা : কমলা হ্যারিস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের তীব্র সমালোচনা করে একে ‘মিথ্যায় পূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অর্থনীতি, ভোটাধিকার এবং ইরান সম্পর্কে আমেরিকানদের বিভ্রান্ত করার অভিযোগ করেছেন।

ট্রাম্পের ভাষণের একদিন পর, হ্যারিস ‘পারনাসাস ভিউ’ প্রোগ্রামে বলেছেন যে তিনি ভাষণটি দেখেছেন; কিন্তু তা বাস্তবতা বিবর্জিত এবং মিথ্যায় পরিপূর্ণ। যখন তিনি মিথ্যা বলছিলেন তখন তা আমাকে আমাদের বাচ্চাদের স্কুলে নাটক করার কথা মনে করিয়ে দিয়েছে। কেউ কেউ বলেছেন ট্রাম্পে বক্তব্য সত্যিই বিরক্তিকর ছিল এবং এতে খুব আকর্ষণীয় কিছু ছিল না। হ্যারিস ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ট্রাম্প আগে দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, অথচ তার ওই বক্তব্য ছিল সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এখন এই অঞ্চলে মার্কিন বাহিনী পাঠিয়েছেন যেখানে আমেরিকান পুরুষ এবং মহিলাদের যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হবে। হ্যারিস আরও বলেন, ‘আমেরিকার জনগণ আরেকটি যুদ্ধ চায় না এবং আমাদের ছেলেমেয়েদের এমন কিছু শুরু করার জন্য যুদ্ধে মোতায়েন করতে চায় না যা এড়ানো যায়।

তার প্রথমেই মিথ্যা বলা উচিত হয়নি, যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন এবং এখন তিনি শক্তি প্রদর্শন করতে চান। কেন? তার গর্ব মেটাতে? ফলাফল কী?

তার গর্ব এবং পররাষ্ট্রনীতিতে অযোগ্যতার কারণে আমাদের তরুণ পুরুষ এবং মহিলাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত