ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য মার্কিন অস্ত্রভান্ডার যথেষ্ট নয় : গণমাধ্যম

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য মার্কিন অস্ত্রভান্ডার যথেষ্ট নয় : গণমাধ্যম

মার্কিন সাময়িকী ‘পলিটিকো’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নাও হতে পারে। এই পত্রিকাটি আরও জানিয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক সংঘর্ষ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মারাত্মক ক্ষয়িষ্ণু অবস্থায় ঠেলে দিতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়, এ ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত হ্রাস পেতে পারে এবং এতে মার্কিন বাহিনী আরও ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে, বিশেষ করে ইউক্রেনে এগুলো সরবরাহের ক্ষেত্রে। সাময়িকীটি তথ্য মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাহাজ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এসএমণ্ড৩ ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় ২০ শতাংশ শেষ করে ফেলেছে। পাশাপাশি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ২০ থেকে ৫০ শতাংশ শেষ হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত