ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এডিবির ১১৬ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

নারায়ণগঞ্জে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প

নারায়ণগঞ্জে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় পরিবেশবান্ধব ও সহনশীল নগর সেবা উন্নয়নে ১১ কোটি ৫৮ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে সুপেয় পানীয় জল সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নগরে সবুজ উন্মুক্ত স্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ফিলিপাইনের ম্যানিলা থেকে পাঠানো সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ নামে এ প্রকল্পের আওতায় অন্তত ৪ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে সরকারের প্রচেষ্টায় সহায়তা করবে প্রকল্পটি। দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল নগরকেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জে সেবা প্রদান ও সুশাসন জোরদারেও এটি ভূমিকা রাখবে। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ান জোং বলেন, নগরায়ণ দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় নগর সেবা শক্তিশালী করা উন্নয়ন ও অর্থনীতির জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত