ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘গণভোটের রায় না মানা পর্যন্ত আন্দোলন চলবে’

‘গণভোটের রায় না মানা পর্যন্ত আন্দোলন চলবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলাতেও লিফলেট বিতরণ করে ১১ দলীয় ঐক্য তথা জামায়াত জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল শনিবার সিরাজগঞ্জ জেলা শহরের দরগা রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক, বাজার, স্টেশন চত্বর, দোকানপাট, পথচারী এবং রিকশাচালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।

সিরাজগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, শহর জামায়াতের আমির আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে জেলা জামায়াতের আমির শাহিনুর আলম সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেসব শর্ত বিএনপির পক্ষে গিয়েছে। তারা সেটা গ্রহণ করেছে। যেটা জনগণের পক্ষে গিয়েছে, সেসব তারা গ্রহণ করছে না। গণভোটের রায় না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর আগে কেন্দ্রীয়ভাবে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হচ্ছে। পাশাপাশি ১১ এপ্রিল মহানগর এবং ১২ এপ্রিল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত