ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ২১০০ কোটি টাকার CASA আমানত প্রবৃদ্ধি

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ২১০০ কোটি টাকার CASA আমানত প্রবৃদ্ধি

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA)-এ ২,১০০ কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ব্যাংকের ইতিহাসে এই খাতে অন্যতম শক্তিশালী পারফর্মেন্স। এই সাফল্য গ্রাহকদের ধারাবাহিক আস্থা, দৃঢ় সম্পর্ক এবং একটি স্থিতিশীল ও বৈচিত্র্যময় তহবিল ভিত গড়ে তোলার প্রতি ব্যাংকের অব্যাহত গুরুত্বের প্রতিফলন। আমানতে এই সাফল্য অর্জনে দেশব্যাপী ৩১০টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের বিশাল নেটওয়ার্ক এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার অবদান রয়েছে। এর মাধ্যমে বৃহৎ পরিমাণে স্বল্প খরচের স্থিতিশীল আমানত সংগ্রহে ব্যাংকের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। এই শক্তিশালী আমানত প্রবাহ ব্যাংক-কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন সম্প্রসারণে সহায়তা করছে, যা শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। এই সাফল্য উদযাপন উপলক্ষে ৯ এপ্রিল ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ ম্যানেজাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত