
টানা ১১ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। সোমবার সকালে হ্রদের পানির স্তর ১০০ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। এই পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। পানির এই উচ্চতা বৃদ্ধি বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্বস্তির খবর।