ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাংকিং সেবা 'ট্রাস্ট নেক্সটজেন' চালু করল ট্রাস্ট ব্যাংক

ব্যাংকিং সেবা 'ট্রাস্ট নেক্সটজেন' চালু করল ট্রাস্ট ব্যাংক

শিক্ষার্থীদের শিক্ষা ও আর্থিক জীবনের পথচলাকে আরও সহজ, নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি চালু করেছে বিশেষায়িত শিক্ষার্থী ব্যাংকিং সেবা 'ট্রাস্ট নেক্সটজেন'। শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার সমন্বয়ে গঠিত এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয় প্রবণতা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ব্যাংকটি। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে 'ট্রাস্ট নেক্সটজেন'-এর উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত