ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউতে 'অভিভাবক সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত

কেকেবিএইউতে 'অভিভাবক সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইংরেজি বিভাগ ও কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে 'অভিভাবক সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পর্কে অভিভাবকদের নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, অভিভাবকদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা সম্ভব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত