ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে এআই নোট টেকার

দেশে এআই নোট টেকার

দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ডের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে নোটে রূপান্তরের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে BOYA Notra অল-এরাউন্ড রেকর্ডিং এআই ভয়েজ রেকর্ডার। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাংলাদেশের বাজারে এসেছে এ এআই নোট টেকার। এমবিয়েন্স, ফোন কল ও ব্লুটুথ— এ তিন ধরনের রেকর্ডিং মোড সমর্থনকারী BOYA Notra-তে রয়েছে ২টি MEMS মাইক্রোফোন ও ১টি ভিপিইউ সেন্সর, যা সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব থেকেও অডিও ধারণ করতে পারে। পাশাপাশি এর এআই-পাওয়ার্ড নয়েস ক্যান্সেলেশন ফিচার, ব্যাকগ্রাউন্ডের শব্দ সর্বোচ্চ ৩০ ইঞ্চি পর্যন্ত কমিয়ে রেকর্ডিংকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। BOYA Notra-এর অন্যতম আকর্ষণ এর এআই-ভিত্তিক স্মার্ট ফিচার। ১৪০টিরও বেশি ভাষায় এ ডিভাইস অডিওকে রুপান্তর করতে পারে। পাশাপাশি মিটিংয়ের সকল গুরুত্বপুর্ণ কথা রেকর্ড করে এটি স্বয়ংক্রিয়ভাবে সারমর্ম, টু-ডু লিস্ট এবং মাইন্ড ম্যাপ তৈরি করে দিতে সক্ষম। এ ছাড়া স্পিকার শনাক্তকরণ, এআইকে প্রশ্নকরণ এবং ৬০টিরও বেশি টেমপ্লেট ব্যবহারের সুবিধা থাকায় দীর্ঘ মিটিং বা আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত গুছিয়ে নেওয়া যায়। ডিভাইসটিতে রয়েছে ৬৪ জিবি লোকাল স্টোরেজ ও আনলিমিটেড ক্লাউড স্টোরেজ যা ১১৫ ঘন্টা পর্যন্ত কল রেকর্ড করতে পারে এবং MP3, WAV, TXT, DOCX, PDF, Markdown ও JPEG-সহ বিভিন্ন ফরম্যাটে-এ ফাইল এক্সপোর্টের সুবিধা।

মাত্র ৪৫ গ্রাম ওজনের এ BOYA Notra-এর ম্যাগনেটিক ও আলট্রা-পোর্টেবল ডিজাইন সহজেই স্মার্টফোন, ল্যাপটপ বা ওয়াইটবোর্ড-এ সংযুক্ত করা যায় এবং ম্যাগসেফ কমপ্যাটিবিলিটির পাশাপাশি নন-ম্যাগসেফ ডিভাইসের জন্য ম্যাগনেটিক রিং-ও রয়েছে। একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা রেকর্ডিং এবং ৩৬৫ দিন পর্যন্ত স্টান্ডবাই সময়-এর পাশাপাশি ইউএসবি-সি চার্জিং সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য এতে এ-ই-এস-২৫৬ এনক্রিপশন ও টিএলএস ১.৩ সিকিউরিটি সাপোর্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে BOYA Notra-এর মূল্য ১৫,৯০০ টাকা এবং এটি ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত