ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার চার

দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার চার

রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কেএন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবী থানার কালশী মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মো. সোহাগ, মো. সজিব, মো. সুমন ও মো. বাবু। র‌্যাব জানায়, অভিযানের সময় ৮-১০ জনের একটি ডাকাত দল পল্লবীর ইসিবি চত্তরগামী যাত্রী ছাউনির নিচে ফাঁকা জায়গায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত