ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইউআইটিএসে শিক্ষার্থীদের কম্পিউটেশনাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইউআইটিএসে শিক্ষার্থীদের কম্পিউটেশনাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ দ্বারা আয়োজিত কম্পিউটেশনাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিংবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। গত সোমবার ১:৩০টায় রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে- এ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলনিয়াস ইউনিভার্সিটি, এর অধ্যাপক ড. (এইচপি) ভেলেন্টিনা দাগিয়েনে। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আকিউএসি)-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, অধ্যাপক ড. এম কায়কোবাদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার অনুষদণ্ডএর ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারের বিভাগীয় প্রধান আল ইমতিয়াজসহ আরও অনেকে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত