ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলগুলোতে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতনে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং মোংলায় গণহত্যা দিবস উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলোর’ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলগুলোতে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, সদর ঘাট ঢাকায় বানৌজা চিত্রা, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অতন্দ্র, বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল খুলনায় বানৌজা অপরাজেয়, নেভাল বার্থ দিগরাজে বানৌজা ধলেশ্বরী, মেরিন ওয়ার্কশপ জেটি বরিশালে বানৌজা পদ্মা এবং বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুরে বানৌজা শহীদ ফরিদ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পেরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে। দিবসটি পালনের অংশ হিসেবে নৌ অঞ্চলগুলোয় সব জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। সূত্র: আইএসপিআর

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত