
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Mr. Yao Wen-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে, তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেন। এছাড়া, উভয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ? করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি