ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

গবেষণায় সফলতার জন্য স্বর্ণপদক ও পদোন্নতি অগ্রাধিকার পাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

গবেষণায় সফলতার জন্য স্বর্ণপদক ও পদোন্নতি অগ্রাধিকার পাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

গবেষণা কার্যক্রমে নতুন উদ্ভাবন ও সফলতা অর্জনকারীদের স্বর্ণপদকসহ পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ও সরকারি পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেই গবেষণাকে। আর এই গবেষণা করে যারাই সফলতা অর্জন করবে তাদেরকে মূল্যায়ন করা হবে। তাদের সার্বিক বিবেচনায় অগ্রাধিকার দেওয়া হবে। গত বৃহস্পতিবার দেশের প্রাণিসম্পদ খাতের গবেষণার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ আয়োজিত ‘বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময়’ শীর্ষক সভায় ইনস্টিটিউটের বিজ্ঞানী-কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতাকালে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা বলেন। এসময় মন্ত্রী মহোদয় আরও বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত