ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড

ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার ২৪ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় গতকাল রাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ছয়জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে সামুদ্রিক উৎপাদন কর্মকর্তা, সামুদ্রিক মৎস দপ্তর, আগ্রাবাদ এর উপস্থিতিতে ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মালিক পক্ষ হতে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিক্রয় করে পূর্বে জরিমানাকৃত টাকাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত