
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগের আওতাধীন শাখাগুলোর শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বামেলকো)-দের অংশগ্রহণে বামেলকো কনফারেন্স ও ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং কার্যকর কমপ্লায়েন্স নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন। ট্রেনিং ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখার অতিরিক্ত পরিচালক একেএম আমিরুল ইসলাম। তিনি অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা, KYC, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং রিপোর্টিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সব জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তা এবং বামেলকোরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি