
ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের Bangladesh Centre for Air and Space Power Studies (BCASPS) ভবনে ‘Charting the Sï for National Security: Bangladesh in the Evolving Geopolitical Era’ শীর্ষক জাতীয় পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উক্ত সেমিনারের গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা পূর্বক বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিস সেন্টারের কার্যক্রমের প্রশংসা করে যে কোনো বিজ্ঞানধর্মী গবেষণার ক্ষেত্রে সরকারের অবারিত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি