ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ‘ড্রামা কার্নিভাল ২.০’-তে চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি ইউএপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেয়। ইউএপি ড্রামা ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় এনএসইউ তাদের প্রযোজনা ‘গরু’ নিয়ে চ্যাম্পিয়ন হয়। ‘পদ্মাবতী’ নাটকের জন্য ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) প্রথম রানার-আপ এবং ‘রেইনকোট’ নাটকের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি) দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত