ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৯ জন গ্রেপ্তার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৯ জন গ্রেপ্তার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানকালে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৫৯ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৭২টি মামলা দায়ের ও ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। যার মধ্যে খুনের ঘটনায় একটি, দস্যুতা একটি, যৌতুকের জন্য হত্যা একটি, চুরি একটি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তিনটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা নথিভুক্ত হয়েছে। আর একই সময়ে ১০টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়।

অভিযানকালে পুলিশ সর্বমোট ১৫৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে ৪১ জন পরোয়ানাভুক্ত আসামি, ৯ জন সাজাপ্রাপ্ত, ৯৫ জন তদন্তাধীন মামলার আসামি এবং ১৪ জন অন্যান্য প্রতিরোধমূলক আইনের অন্তর্ভুক্ত। একই সময়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ৬৪৭ পিস ইয়াবা, ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৬৫ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া জনসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে বিগত ২৪ ঘণ্টায় মোট ১,০৯৬ জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করা হয়েছে,। যার মাধ্যমে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৬১ জনে। অপরাধ দমন ও জনসেবা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রেঞ্জ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত