ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আনসার-ভিডিপি, স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের উদ্বোধন

আনসার-ভিডিপি, স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের উদ্বোধন

বিএনসিসি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত যুব শক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের প্রশিক্ষণ কার্যক্রমের ১ম পর্ব গতকাল রোববার বাংলাদেশের ৯টি জেলায় যথাক্রমে সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতে একযোগে শুরু হয়েছে। বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভার, ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি। এছাড়াও, সেনা, নৌ, বিমান বাহিনী ও অন্যান্য সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত