ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় পেনশন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বজনীন পেনশন স্কিমের আওতা সম্প্রসারণ, অধিকসংখ্যক নাগরিককে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএর পরিচালক আব্দুল মান্নান। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান সভায় বক্তব্য প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত