ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

ডিজিটাল কালেকশন ও পেমেন্ট সল্যুশনের মাধ্যমে সামুদা এডিবল অয়েল লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করতে প্রতিষ্ঠানিটির সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের 'ভার্চুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম)' সল্যুশন ব্যবহার করবে সামুদা এডিবল অয়েল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির অর্থ সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ হওয়ার পাশাপাশি রিকনসিলিয়েশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে। সল্যুশনটি আগত অর্থের ওপর আরও কার্যকর নজরদারি, ম্যানুয়াল রিকনসিলিয়েশন নির্ভরতা কমানো এবং গ্রাহকের অর্ডার দ্রুত প্রক্রিয়াকরণে সহায়তা করবে।

এ ছাড়া ইউটিলিটি ও স্ট্যাচুটরি পেমেন্টসহ বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ পেমেন্ট ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম 'কর্পনেট' ব্যবহার করবে সামুদা এডিবল অয়েল। নিরাপদ এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি দৈনন্দিন পেমেন্ট কার্যক্রম আরও সহজে পরিচালনা করতে পারবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস বলেন, আমাদের ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনগুলো তৈরি করা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও কার্যকর করে তোলার লক্ষ্য নিয়েই। সমন্বিত ডিজিটাল কালেকশন ও পেমেন্ট সল্যুশনের মাধ্যমে সামুদা এডিবল অয়েলের কার্যক্রমে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।

সামুদা এডিবল অয়েল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা হায়দার বলেন, এ অংশীদারিত্বে মাধ্যমে অটোমেশন ও ডিজিটাল ইন্টিগ্রেশন বাড়িয়ে আমাদের কালেকশন ও পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, যা আমাদের আর্থিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত