
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ গত শুক্রবার ২ অক্টোবর বরিশালের হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি