ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে লেনদেন ছাড়াল ৪১৮ কোটি টাকা

ডিএসইতে লেনদেন ছাড়াল ৪১৮ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার অধিকাংশ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনের পরিমাণ ৪১৮ কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩৩৩ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে, যা আগের দিনের তুলনায় ৫১ দশমিক ৬৪ পয়েন্ট বা শূণ্য দশমিক ৯৬ শতাংশ কম।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ২০৪২ দশমিক ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ২৬ দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ কম। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১০৩৭ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে, যা কমেছে ৮ দশমিক ১৬ পয়েন্ট বা শূণ্য দশমিক ৭৮ শতাংশ। ডিএসইতে সোমবার মোট ৩৮৬টি কোম্পানি ও বিভিন্ন ধরনের সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টির দাম বেড়েছে, ২৪৯টির কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত ছিল।

ডিএসইতে সোমবার ১ লাখ ৬৪ হাজার ৩৯৪টি ট্রেডের মাধ্যমে মোট ১৭ কোটি ১ লাখ ৫৮ হাজার ৯৫১টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ হাতবদল হয়েছে। ডিএসইতে সোমবার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকা। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ১১১ কোটি ৯৭ লাখ ১১ হাজার ১৬৪ টাকা।

বিভাগভিত্তিক লেনদেনে 'এ' ক্যাটাগরির ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির শেয়ারের দাম বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ১১টির অপরিবর্তিত ছিল। 'বি' ক্যাটাগরির ৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দাম বেড়েছে, ৩০টির কমেছে এবং ছয়টির অপরিবর্তিত ছিল।

'জেড' ক্যাটাগরির ১২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দাম বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৩৪টির অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ডের ৩২টি ইস্যুর মধ্যে একটির দাম বেড়েছে, ২৭টির কমেছে এবং চারটির অপরিবর্তিত ছিল। এ ছাড়া করপোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে একটির দাম বেড়েছে এবং দু'টির কমেছে। সরকারি সিকিউরিটিজের একটি ইস্যুর দাম কমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত